বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে পাওয়ার গ্রিড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৯২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৯ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৭৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এদিন দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, বিডি ফাইন্যান্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক, সোনালী পেপার, মাইডাস ফাইন্যান্স, খান ব্রাদার্স এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *