মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে বেস্ট হোল্ডিংস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ কোম্পানির মধ্যে ১৬৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেস্ট হোল্ডিংসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইফাদ অটোসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৭১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্টস, ওরিয়ন ফার্মা, স্টাইলক্রাফট, ওয়াটা ক্যামিকেল এবং বিবিএস ক্যাবলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *