শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

 সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২১ জানুয়ারি) কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার। আর ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, আফতাব অটো, বেস্ট হোল্ডিং, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ফার্মা এবং লাভেলো আইসক্রিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *