রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল পেপার বাংলাদেশ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি:। কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৯০ পয়সা বা ৩০.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি: । কোম্পানিটির শেয়ার দর ১৭ পয়সা বা ২০.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এর শেয়ার দর ১৩ পয়সা বা ১৪.৪৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: ১৩.৫৮ শতাংশ, জেমিনী সী ফুড পিএলসি ৯.৯৮ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ৯.৩৮ শতাংশ, মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড৮.৭৫ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি. ৭.৯১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল লি: ৭.৮৯ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড ৭.৫৮ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *