শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে রংপুর ফাউন্ড্রি

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। শেয়ারটির দর ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ৬১ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এএমসিএল প্রাণ, ন্যাশনাল টিউবস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *