বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ইবনে সিনা ফার্মা

 সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইবনে সিনা ফার্মার ১৫ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে ১৩ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকার। আর ১১ কোটি ৪৫ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *