শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২০৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ডমিনেজ স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ গার্মেন্টস শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৩৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), গোল্ডেন সন, কাট্টালী টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং পিএলসির দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *