বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
বীমা

দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ০৪ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কেডিএস এক্সেসরিজ। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ই-জেনারেশনের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস পিএলসি, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, মুন্নু ফেব্রিক্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, সিকদার ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড এবং আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *