রবিবার, আগস্ট ৩০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৩০ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেনা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৫ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস্‌, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *