শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

সপ্তাহের প্রথম কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (৩০ আগস্ট) কোম্পানিটির ২৬ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ২১ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকার।

১৬ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-প্যারামাউন্ট টেক্সটাইল , সামিট এলায়েন্স পোর্ট , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , বেক্সিমকো , মালেক স্পিনিং মিলস, এম.এল. ডাইং লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *