মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁ টেক্সটাইল

সোমবার (০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

সোমবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৯.৯৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯৩ শতাংশ, বিবিএসের ৯.৩০ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৯.০৯ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৮.৩৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৭.৬৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ৭.৫৩ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৯৫ শতাংশ ও গোল্ডেন হারেভেস্ট অ্যাগ্রোর ৬.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *