দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ৮টি কোম্পানির অবস্থান বি ক্যাটাগরিতে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বাজারের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দর বৃদ্ধির আধিপত্য ছিল। ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ৮টি কোম্পানি স্থান করে নিয়েছে বি ক্যাটাগরিতে।
শনিবার (২৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিদায়ী সপ্তাহে (২০ আগস্ট-২৪ আগস্ট) লাভকারীদের শীর্ষে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ দশমিক ৮১ শতাংশ। সমাপ্ত সপ্তাহে মিরাকল ইন্ডাস্ট্রিজের ‘বি’ ক্যাটাগরির মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। যেখানে প্রতিদিন গড়ে ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরামিত সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে ২৮.৫৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা। যেখানে প্রতিদিন গড়ে ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার ১৫.৩৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি মোট ১০ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করেছে। যেখানে প্রতিদিন গড়ে ২ লাখ ২ হাজার ৪০ লাখ টাকা লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে :এমারল্ড অয়েল ১১.৭৯ শতাংশ, রূপালী ব্যাংক ১০.৯৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১০.৮২ শতাংশ, ইয়াকিন পলিমার ১০.৬১ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ১০.৫৫ শতাংশ, ফু-ওয়াং ফুডস ৯.২৪ শতাংশ। শতাংশ এবং বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের শেয়ার ৮.৯০ শতাংশ বেড়েছে।
আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ছাড়া বাকি কোম্পানিগুলো বি ক্যাটাগরি থেকে লেনদেন করেছে।
