সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার প্রেস.কম :  পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কুইন সাউথ : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৭ জুন, ২০২৫ পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
সেনা ইন্স্যুরেন্স : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৭ জুন, ২০২৫ পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *