দুই কোম্পানির লেনদেন চালু রোববার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানির লেনদেন চালু হবে আগামী রোববার (২০ আগস্ট)। কোম্পানিগুলো হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ১৪ ও ১৬ আগস্ট স্পট মার্কেটে কোম্পানিগুলো লেনদেন করেছিল।
