দুই ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৪১২ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ের মধ্যে ডিএসইর সব সূচকে নেতিবাচক প্রবনতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪১২ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪০ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৩ দশমিক ২২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৬২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৫ ও ২১১৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪ টির, কমেছে ৩২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ কোম্পানির
