বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় শেয়ারদর বেড়েছে ২৯৯ কোম্পানির

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ জুন) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৫ দশমিক ৬৯ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪৭ ও ১৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ কোম্পানির শেয়ার দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *