রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১১৭ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেনে হয়েছে ১১৭ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ জুন) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৪৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩৬ ও ১৭৭৪ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৭ কোটি ৪৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *