বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘন্টায় লেনদেন ১৬৯ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৬৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২ জুন) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক দশমিক ১০ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৩ ও ১৮৭১ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার এর দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *