বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘন্টায় লেনদেন ২৪৬ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১২ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৪৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *