শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পৌনে ৯ লাখ শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক পৌনে ৯ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালক তানভির আহমেদ মোস্তফা ৮ লাখ ৮৫ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। আলোচ্য শেয়ার তার স্ত্রী সামিরা রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন তিনি।
এর আগে গত ২৭ অক্টোবর তিনি ডিএসই ওয়েবসাইটে শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *