বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ৩০৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫০৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ১১ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে যথাক্রমে ১২০৮ ও ১৯৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *