বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২২ ডিসেম্বর) ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৫১ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৪২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৩ দশমিক ৩৫ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ২২ শতাংশ, স্টাইল ক্র্যাফ্টটের ৩ দশমিক ১৩ শতাংশ, ইস্টন্যান্ড ইন্স্যুরেন্সের ৩ দশমিক ১০ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩ দশমিক ০৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএইচ ইসপাত লিমিটেডের ২ দশমিক ৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *