বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২২ ডিসেম্বর) ওরিয়ন ইনফিউশনের ২৫ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ ১৪ হাজার টাকার। ১০ কোটি ৬২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিপিএইচ ইসপাত, ড্রাগণ সোয়েটার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফাইন ফুডস, গ্রামীণফোন, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *