বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ৩২৬ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩২৬ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৮ ও ২১০৫ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *