সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় সূচক উধাও ৭৮ পয়েন্ট, অব্যাহত দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৮৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৮ পয়েন্টের বেশি। অব্যাহত দর পতন ‘
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৭ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭৮ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৯ দশমিক ৫২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২৪ দশমিক ৮৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৪ ও ১৮৫৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *