রবিবার, জুলাই ১৯, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দ্বিতীয় প্রান্তিকে দ্বিগুণের বেশী আয় বেড়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭৮ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৮৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৪১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *