দ্বিতীয় প্রান্তিকে নর্দার্ণ ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে মুনাফা হয়েছিল ৩২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা গত ৬ মাসে কোম্পানির (জানুয়ারি’২৩-জুন,২৩) মুনাফা হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৯৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ১৮ পয়সা।
