রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লকে লেনদেন ৩০ কোটি টাকার বেশী

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৫টি কোম্পানির লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার।

সূত্র মতে,  ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যামারেল্ড অয়েলের ৭ কোটি ৮০ লাখ ৭৯ হাজার, দ্বিতীয় স্থানে আলহাজ টেক্সটাইলের ৬ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার এবং তৃতীয় স্থানে সোনালী পেপারের ৪ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লেনদেন হয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ৪৫ লাখ ২৫ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৫ লাখ ৬০ হাজার, নাভানা ফার্মার ১ কোটি ৫ লাখ ৮ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬৬ লাখ ২৩ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৫ লাখ ২৪ হাজার, উত্তরা ব্যাংকের ৩৭ লাখ ২২ হাজার এবং বীচ হ্যাচারির ৩৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *