বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্সের

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। যা আগের বছর ছিলো ৫৮ পয়সা।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর ছিলো ২০ টাকা ২ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *