শনিবার, জুলাই ১৮, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স

সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। যা গত বছর ছিলো ৮৬ পয়সা।

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৬৮ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *