ধারাবাহিক মার্কেট পতন ও অযোগ্যতার দায়ভার নিয়ে বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদকে নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগসহ ১২ দফা দাবি বিনিয়োগকারীদের ধারাবাহিক মার্কেট পতন ও অযোগ্যতার দায়ভার নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ’ এর ব্যানারে এই দাবি জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আতাউল্লাহ নাঈম বলেন, পুঁজিবাজার সংক্রান্ত সকল প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগীরা, ছাত্র-জনতার সরকারকে বেকাদায় ফেলতে এবং পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি করে, স্বার্থ হাসিলে বিগত বিএসইসির জেড ক্যাটাগরি সংক্রান্ত উদ্যোগ বর্তমান সময়ে বাস্তবায়নে কারো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
