নগদ লভ্যাংশ দেবে বাটা সু
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেবে। এছাড়া ৩৩০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিলো।
বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৯ টাকা ৯৮ পয়সা আয় হয়েছিল।
