শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৩২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ২.৯৮ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্টাইলক্র‌্যাফ্ট লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৯৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ২.৯৬ শতাংশ, এপেক্স ট্যানারির ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৯৫ শতাংশ এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ২.৯৪ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *