মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৮টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী আঁশের ৮.৭৪ শতাংশ, বিএসআরএম স্টিলের ৮.৬৩ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৭.৪৮ শতাংশ, রেনাটার ৭.৪৩ শতাংশ, সোনালী পেপারের ৬.৪০ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫.৪৩ শতাংশ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৫.৩৬ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *