সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৩ জুন) সি পার্ল বিচ রিসোর্টের ২০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বিডির আজ ১৯ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, স্কয়ার ফার্মা এবং ইউনিক হোটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *