নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং প্লান্ট সম্পূর্ণ বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং প্লান্ট সম্পূর্ণ বন্ধ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি ডিএসইর একটি পরিদর্শন দল নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেছে। তবে নর্দান জুট কারখানায় প্রবেশ করতে পারেনি পরিদর্শন দল। মূলত কারখানাটি পুরোপুরি বন্ধ থাকায় ডিএসই পরিদর্শন করতে পারেনি।
নর্দার্ন জুট, যেটি ১৯৯৪ সালে দেশের স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়েছিল, সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের 5 শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। সেই বছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৩৩পয়সা।
নর্দার্ন জুটের বেশিরভাগ শেয়ারই সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির ৮৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। মাত্র ১৫.০৯ শতাংশ শেয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা ও পরিচালকদের হাতে।
