বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

পদত্যাগ করলেন সাউথ বাংলা ব্যাংকের এমডি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। রবিবার (১৬ মার্চ) ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সোমবার (১৭ মার্চ) ব্যাংকটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে ৩ বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন। হাবিবুর রহমান তার মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে পদত্যাগ করেছেন, তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *