শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

পাঁচ কোম্পানির লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো, ডরিন পাওয়ার, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড এবং কেডিএস এক্সেসরিজের চলতি অর্থ বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ , বিএসআরএম লিমিটেডের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ, বেক্সিমকোর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ, ডরিন পাওয়ারের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ এবং কেডিএস এক্সেসরিজের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *