মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভব্যাংক

পাঁচ ব্যাংকে টাকা তুলতে না পেরে গ্রাহকরা হতাশ

দেশের ব্যাংক খাতে চলমান সংকটের কারণে অন্তত পাঁচটি বেসরকারি ব্যাংকে গ্রাহকরা নিজেদের জমা অর্থ তুলতে পারছেন না। প্রতিদিন রাজধানীসহ বিভিন্ন শাখায় ভিড় জমালেও অধিকাংশ গ্রাহক খালি হাতে ফিরছেন।
অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, লুটপাট, দুর্বল ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। বর্তমানে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী।
মতিঝিল, হাটখোলা, বনানী ও মিরপুরের বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও গ্রাহকরা কয়েক হাজার টাকার বেশি তুলতে পারছেন না। অনেক ক্ষেত্রে কোনো টাকা দেওয়া হচ্ছে না।
গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার এক গ্রাহক বলেন, “ছেলের স্কুল ফি দেওয়ার জন্য টাকা তুলতে এসেছিলাম, কিন্তু কিছুই পাইনি। ব্যাংকের লোকজন শুধু কাল-পরশুর আশ্বাস দিয়ে যাচ্ছেন।”
ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া যাচ্ছে না। এমনকি অনেক কর্মকর্তা নিজস্ব বেতনও পাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *