শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান

একটি সমৃদ্ধ ও সফল পুঁজিবাজার গড়তে এর সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে অবদান রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
তিনি বলেন, শুধুমাত্র বিএসইসি নয় বরং পুঁজিবাজারের সকল প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রত্যেকের অবস্থান থেকে নিয়মমাফিক নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজবানীর আগারগাঁও বিএসইসি ভবনে অনুষ্ঠিত পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিদের একটি মত বিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
উক্ত মত বিনিময় সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ এবং অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মত বিনিময় সভার সূচনা বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দেশের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহঃ ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (DSE), চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসি (CSE), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL), ইস্যুয়ার বা তালিকাভুক্ত কোম্পানিসমূহ, স্টক ব্রোকার ও ডিলার প্রতিষ্ঠানসমূহ, মার্চেন্ট ব্যাংকসমূহ, ক্রেডিট রেটিং এজেন্সিসমূহ, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহ, নিরীক্ষা প্রতিষ্ঠানসমূহ, নিরীক্ষা সংস্থাগুলি নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ সরকারি নিয়ন্ত্রক সংস্থা এফআরসি ইত্যাদি সকলকে স্ব স্ব অবস্থান থেকে যথাযথভাবে ভূমিকা (rule) রাখার আহ্বান জানান।
সভায় DBA, BMBA. ACRAB, BAPLC, FRC, ICAB ICMAB এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। এসময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের পথে বিদ্যমান বিভিন্ন অন্তরায় কিংবা প্রতিবন্ধকতার কথাও উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *