বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

পুঁজিবাজারে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমান

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ সোমবার (১৬ অক্টোবর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে এদিন ‘ডিএসইএস’ সূচক ১ পয়েন্ট বেড়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৪৭৬ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৭ কোটি ৩৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, দর কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ার ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *