১৯ অক্টোবর বিকেল ৩টায় বোর্ড সভা করবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের বোর্ড সভা ১৯ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের মতে, সভাটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। যদি বোর্ড প্রতিবেদনটি অনুমোদন করে, তাহলে কোম্পানি তা প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১.৮১ পয়সা।
