বিভিন্ন খাতের ৪ টি কোম্পানির লভ্যাংশ ঘোষণার তারিখ প্রকাশ
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪ টি কোম্পানির লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো ৩০ শে জুন ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে।
কোম্পানি ৪ টি হলো – নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ক্রাউন সিমেন্ট লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রিং সাইন লিমিটেড।
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
কোম্পানিটি আগামি ২২ শে অক্টোবর ২০২৩, বেলা ৩ টায় লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। গত বছর কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ক্রাউন সিমেন্ট লিমিটেড
কোম্পানিটি আগামি ২২ শে অক্টোবর ২০২৩, বেলা ২ টা ৩০ মিনিটে লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কোম্পানিটি আগামি ২৬ শে অক্টোবর ২০২৩, বেলা ৩ টা ৩০ মিনিটে লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
রিং সাইন লিমিটেড
কোম্পানিটি আগামি ২৬ শে অক্টোবর ২০২৩, বেলা ৪ টায় লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। গত বছর কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়নি।
