পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে
লভ্যাংশ ও মুনাফা ঘোষণার বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো ইউনাইটেড পাওয়ার, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা ২০ নভেম্বর বিকাল ৩টায়, তমিজউদ্দিন টেক্সটাইল ২০ নভেম্বর বিকেল ৫টায় এবং রিং শাইন টেক্সটাইল ২৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
৩ টি কোম্পানির মধ্যে, ইউনাইটেড পাওয়ার, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
অন্যদিকে, রিং শাইন টেক্সটাইল ৩০শে জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
