বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ আইসিবির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য জানানো হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮০ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ২৫ পয়সা।

এছাড়া সমাপ্ত প্রান্তিকের শেষে কোম্পানির নগদ প্রবাহ ছিল মাইনাস ৭২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৭৩ পয়সা নগদ প্রবাহ।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৫৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *