পুঁজিবাজারে প্রথম কার্যদিবসে সূচক কমলেও বেড়েছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক হতে নিচে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও এদিন ডিএসইতে টাকার লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে, সূচকটি দাঁড়িয়েছে ৬,২৬৪ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি এদিন ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে।
এছাড়া ডিএসইর আরেকটি সূচক ডিএসইএস এ দিন ২.২২ পয়েন্ট হারিয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৩১ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৩০ লাখ টাকা।
আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজও অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ার দর। ৩৭টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বিপরীতে ১২০টি কোম্পানির শেয়ার দর কমেছে।
