সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে লেনদেন আরও কমলো

সপ্তাহের তৃতীয় কর্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিন থেকে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৮ অক্টোবর ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *