বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে শেষ কার্যদিবসে সূচকের সাথে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এছাড়া এদিন লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬,২৬১ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক বেড়েছে ২.২৮ পয়েন্ট।

এছাড়া ডিএসইর আরেকটি সূচক ডিএসইএস এদিন ২৫ পয়েন্ট হারিয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৯৮ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৬২টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বিপরীতে ৮১টি কোম্পানির শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *