মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

পুঁজিবাজার সপ্তাহের ব্যাবধানে ডিএসইর মূলধন বেড়েছে পাঁচহাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ সপ্তাহ (অক্টোবর ১৫-১৯) শেষ হয়েছে। তবে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে। আলোচিত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ডিএসইতে বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা। অর্থাৎ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৯৪৬ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬২৬ টাকা বা ০ দশমিক ৬৪ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ২ হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। অর্থাৎ সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বা ২৪ দশমিক ২১ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ৬৬ পয়েন্ট। বর্তমানে, সূচকটি দাঁড়িয়েছে ৬,২৮৯ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬,২৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএসই এস’ সূচক বেড়েছে ৫.২৮ পয়েন্ট। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১.১০ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। আর কমেছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। এ সময়ে ২২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *