মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজার সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৯২১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫১২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০০ কোটি ২৩ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৩টি কোম্পানির, বিপরীতে ১২৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *